ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাজারে ওরসে গিয়ে বসার জায়গা নিয়ে ঝামেলায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে নান্দাইল থানা পুলিশ।
নিহত সজিব মিয়া (১৭) দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মোয়াজ্জেমপুর সৈয়দগাঁও শাহ গুরন বুড়াপীর (র.) মাজারে ওরসে বসার জায়গা নিয়ে কিশোরদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জেরে রাত পৌনে ১টার দিকে সজিব বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের একদল কিশোর তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051