
রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে উদ্দেশ্য করে লেখা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার (১০ আগস্ট) সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের কাছে ওই চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ আয়োজনের জন্য সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থন জানিয়েছেন।