
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আবদুল মালিক আল মনসুরী নামে এক মাওলানার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আবদুল মালিক আল মনসুরী (৬৮) ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর জামে মসজিদের ইমাম। রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরকারবাজার গ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী। বক্তব্যের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মঞ্চে পড়ে যান। এ সময় তাকে মাহফিল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মমদুদ হোসেন জানান, মাওলানা আবদুল মালিক আল মনসুরী মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শুরুর মিনিট দুয়েকের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051