কোভিড-১৯ মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে এ তথ্য জানানো হয়।
বাতিলকৃত ফ্লাইটসমূহের সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলে বিমান জানিয়েছে।
এর আগে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট সোমবার (২১ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051