বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসা অব্যাহতি প্রদানের সিদ্ধান্তে ওমানকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে স্বাগত জানানো হয়।
ওমান সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। অব্যাহতিপ্রাপ্ত ভিসার বিভাগগুলোর মধ্যে রয়েছে: সমস্ত অফিসিয়াল ভিসা, ফ্যামিলি ভিসা, জিসিসি দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং উচ্চ আয়ের পর্যটক।
এখন থেকে রয়্যাল ওমানি পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ক্যাটাগরিগুলোর ভিসার সব আবেদন ও নথিপত্র জমা নেওয়া এবং প্রক্রিয়া সম্পন্ন করবে স্থানীয় দূতাবাস। এছাড়াও দূতাবাস আশ্বাস দিয়েছে ওয়ার্ক ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশ কর্তৃপক্ষ দুই পক্ষই কাজ করছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
২০২৩ সালের অক্টোবরে ওমানের সামগ্রিক অভিবাসন নীতি পর্যালোচনা করতে সরকারি বা দাপ্তরিক উদ্দেশ্য ছাড়া সব ভিসা বিভাগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল রয়্যাল ওমানি পুলিশ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051