বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
রবিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্ত্বরে অগ্নিঝরা ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেছেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা। আজকে কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে আজকে তার উস্কানিতে তার মদদে আজকে এখানে তারা সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।
তিনি বলেন, আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি বরদাশ করতেছে না। আমিতো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচন করতেছি, সবকিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারবো না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজকে আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051