এ পর্যন্ত কত টাকা ব্যয়ে করোনার টিকা কেনা হয়েছে তার হিসাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, টিকা কিনতে সরকার এ পর্যন্ত ১৯ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে। এ পর্যন্ত ২১ কোটি ডোজ টিকা কেনা নিশ্চিত হয়েছে। আরও ৮ কোটি ডোজ কেনা হচ্ছে।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এসব তথ্য দেন। লোকমান হোসেন মিয়া গণমাধ্যমকে জানান, টিকা কেনায় যে ১৯ হাজার কোটির কিছু বেশি খরচ হয়েছে, তার মধ্যে উড়োজাহাজে টিকা আনাসহ অন্যান্য খরচ ধরা হয়নি।
চিকিৎসা ব্যয়বিষয়ক গবেষণা প্রতিবেদনের বিষয়বস্তু জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট।
হেলথ ইকোনমিকস ইউনিটের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি তার বক্তব্যে জানান, এ পর্যন্ত প্রায় ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051