বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। বৃহস্পতিবার (২০ মে) রাত থেকে চ্যানেল দু’টির সম্প্রচার বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, বিল বকেয়া থাকায় চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বিল পরিশোধ করা হলে আবার চালু হবে চ্যানেল দুটি।
ড. শাজাহান মাহমুদ জানান, কোনও সংস্থার বিল বকেয়া থাকলে সেই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে দেওয়া হবে, এটা সাধারণ নিয়ম। সেটাই করা হয়েছে। চ্যানেল দুটির কর্তৃপক্ষ আমাদের অফিসে এসেছেন। কথাবার্তা হচ্ছে। বিল পরিশোধ করলে চ্যানেল দুটি আবারও সম্প্রচারে ফিরবে।
কত টাকা বকেয়া আছে জানতে চাইলে বিসিএসসিএল চেয়ারম্যান সে উত্তর না দিলে বলেন, 'বকেয়ার পরিমাণ বেশি টাকা নয়। কিন্তু বকেয়া তো বকেয়াই। পরিশোধ তো করতে হবে। অন্যান্য চ্যানেলগুলোর বিল আপ টু ডেট আছে।'
জানতে চাইলে এসএ টিভির একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগেই বিল পরিশোধের জন্য চিঠি এসেছিল।কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার (২০ মে) রাত সোয়া ১০টায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিসিএসসিএল।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051