পরীক্ষমূলকভাবে আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এস. আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট। যদিও ঈদুল আজহার পর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল এই বিদ্যুৎকেন্দ্রের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জন-ভোগান্তি ও বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা বুধবার (২৮ জুন) রাত ২টা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এসএস পাওয়ার প্ল্যান্ট জানায়, প্রতিদিন চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ৬১২ মেগাওয়াট সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে। যা বিদ্যুৎ সংকট নিরসনে ভূমিকা রাখতে সহায়ক হবে।
এসএস পাওয়ার প্ল্যান্টের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইবাদত হোসেন ভুইয়া বলেন, ‘সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে আমরা পরীক্ষামূলকভাবে আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি। আমাদের প্রত্যাশা পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসেই উদ্বোধনের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টটি দেশের মানুষকে পুরোদমে বিদ্যুৎসেবা দেবে।’
প্রসঙ্গত, ডলার ও জ্বালানির বৈশ্বিক সংকটের কারণে উৎপাদনে বিঘ্ন ঘটেছে দেশের বেশ কিছু বিদ্যুৎকেন্দ্রের। সে জন্য লোডশেডিংয়ে বাধাপ্রাপ্ত হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।এমন পরিস্থিতিতে ২৪ মে এসএস পাওয়ার প্ল্যান্টের দুইটি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার সমাপ্তির পর পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটি ৮ জুন সাময়িকভাবে বন্ধ করা হয় এবং কমিশনিং কার্যক্রম শুরু হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051