ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে আজ থেকে এসএসসি ও সমমান (মাধ্যমিক) পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীর্ক্ষীদের আসন বিন্যাস ও পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বিধানে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, ঝিনাইদহ জেলায় এ বছর মোট এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪১৫ জন। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৮ হাজার ৬১৩, দাখিল পরীক্ষার্থী ১৩ হাজার ১৫৩ ও ভকেশনাল পরীক্ষার্থী রয়েছে এক হাজার ৬৪৯ জন। জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার ৩৬টি কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051