এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোর পর্বে উঠেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা জায়গা নিশ্চিত করলে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবং ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এগিয়ে যায়।
বাংলাদেশ আগামীকাল (২০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর অভিযান শুরু করবে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং পরদিন ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে লিটন-মোস্তাফিজরা। টানা দুই দিনে ম্যাচ খেলতে হবে একমাত্র বাংলাদেশকেই।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে সুপার ফোর পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে।
সাধারণ টিকিট শুরু হচ্ছে ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৮৬ টাকা) থেকে।
তবে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৬০২ টাকা)।
সমর্থকদের জন্য থাকছে ৫২৫ দিরহামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৭ হাজার টাকা) দুটি বিশেষ প্যাকেজ। দুটি প্যাকেজেই তিনটি করে ম্যাচ দেখার সুযোগ থাকবে। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং দুবাই ও আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পাশের নির্ধারিত অফিস থেকেও।
প্যাকেজ ‘এ’
বাংলাদেশ–শ্রীলঙ্কা
ভারত–পাকিস্তান
বাংলাদেশ–ভারত
প্যাকেজ ‘বি’
বাংলাদেশ–পাকিস্তান
ভারত–শ্রীলঙ্কা
ফাইনাল
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051