
জাহান আরা খাঁন কোহিনূর
কতদিন কত মাস কত বছর তুমি এলেনা ফিরে
কোথায় চলে গিয়েছো?? কেমন আছো??
পাইনা তোমার কোন খোঁজ খবর,নিলেনা আমারও খবর
চেয়ে থাকি নিষ্পলক অসীম শুন্যতায়
এক সময় প্রতিক্ষার হয় মৃত্যু তপ্ত বক্ষ সুখের সব গল্প গেলো মুছে,
জোস্না মাখা রাতে,তোমায় খুঁজি তারার মাঝে,একদিন চিনে নেবো তোমাকে,
হৃদয় মাঝে ধারণ করি তোমাকে,প্রেমের পালক খুঁজি
উতালা প্রাণে,বাঁশরীর সুর বাঁজে তোমার অপেক্ষা করি তুমি এলেনা ফিরে, সব ফাগুন যায় নিভে
নীল আকাশটাও হয়ে যায় ফিকে।
সবুজ বন বনানী যায় হারিয়ে, তোমার স্মৃতিরা আছে ঘিরে
বিমর্ষ কৃষ্ণ গহ্বরে কিম্ভুত কিমাকার পড়ে আছি একা
এই জীবনে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ