করোনা মহামারীকে উপেক্ষা করে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের বিশেষ করে বিএনপি ও আওয়ামীলীগের সম্ভাব্যপ্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। ইতিমধ্যেই তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দোয়া ও সমর্থন চাইছেন।
স্থানীয় সূত্র মতে, প্রায় তিন ডজন প্রার্থী এবার ভোট যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তৎপর রয়েছেন। তারা দলীয় মনোনয়ন পেতে উচ্চ পর্যায়ে লবিং করছেন। অনেকেই ঢাকায় অবস্থান করছেন মনোনয়ন পাবার আশায়।
ক্ষমতাশীন দল আওয়ামী লীগ ইতিমধ্যেই তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের ত্যাগী ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার এলাকায় দলীয় লোকজন, সমর্থক ও ভোটারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যান্য দল তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণার প্রস্তুতি নিয়েছে।
স্থানীয়রা জানান, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নূর-এ-আলম সিদ্দিক এলাকায় অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। মানবিকতা ও উচ্চ শিক্ষার জন্য মানুষের মধ্যে তার ব্যাপক প্রশংসা ও সুনাম রয়েছে। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু, না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে এলাকাবাসী সৎ, সাহসী ও ন্যায়পরায়ন প্রার্থীকে ভোট দিতে চায়। এ কারণে এলাকাবাসীর চাপের মুখে পড়ে নূর-এ-আলম সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
এলাকাবাসী জানান, করোনার কারণে যদিও মানুষের মধ্যে ভোটের আমেজ খুব একটা নেই, তারপরও তারা সৎ, যোগ্য ও মানবদরদী লোককে নির্বাচিত করতে চান। সেক্ষেত্রে নুর-এ-আলম এর বিকল্প নেই বলে তাদের অনেকেই মন্তব্য করেছেন।
নূর-এ-আলম লন্ডন থেকে ইঞ্জিনিয়ারীং পাশ করেছেন। বর্তমানে সে লন্ডন আওয়ামী লীগের সদস্য হিসেবে দলের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নিজ দেশের স্থানীয় আওয়ামী লীগেও রয়েছে তার ব্যাপক অবদান। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্লাটফর্মের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ছিলেন। তার পিতা মুক্তিযোদ্ধা মোকসেদ আলী সরদার এলাকাবাসীর জন্য বহু অবদান রখেছেন।
ইতিপূর্বে নূর-এ-আলমকে হত্যার উদ্দেশ্যে দমদত্তবাড়ীয়া এলাকায় তার উপর সন্ত্রাসীরা বোমা হামলা চালায় ২০০৬ সালের ১৪ নভেম্বর, যখন সে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যায়। সৌভাগ্যবশত: তিনি সেবার বেঁচে গেলেও তার চাচা মোমিন উদ্দিন সরদার ওই হামলায় গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় ভোটার আব্দুল আলীম বলেন-আমরা ঐ লোককে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই, যিনি বিপদে আপদে আমাদের পাশে থাকবে। সে ক্ষেত্রে নূর-এ-আলম সিদ্দিক-এর বিকল্প নেই। অপর একজন ভোটার আব্দুল গফুর বলেন-যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন, আমরা তাকেই ভোট দিবো। নূর-এ-আলম সিদ্দিক মানুষের বিপদে আপদে পাশে থাকেন।
উল্লেখ্য যে, গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ঈসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে উক্ত আসনটি শুন্য হয়ে পড়ে। নির্বাচন কমিশন আগামী ১৭ অক্টোবর ঐ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য্য করেছে বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051