1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এলএসডি উদ্ধার : গ্রেফতার তিন ছাত্রকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ৭:৫২ pm

রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দের ঘটনায় করা মামলায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফ।

বৃহস্পতিবার (২৭ মে) তিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

গতকাল বুধবার রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে ডিবি। এ সময় এই তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি তিন হাজার টাকা মূল্যে তারা বিক্রি করেন। এ ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ