
এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক কে মন্ত্রী হিসেবে দেখতে চায় রংপুর-২ আসনের জনগণ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ৫ বার দেশ পরিচালনা করে। কিন্তু ১৯৯৬ সাল ছাড়া রংপুর-২ আসনের মানুষ মন্ত্রি পায়নি। তাই এবার মন্ত্রিসভায় রংপুর-২ আসনের এমপিকে মন্ত্রী দেখতে চান বদরগঞ্জ তারাগঞ্জবাসী। এ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ডিউক চৌধুরী কে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন আন্দোলনের সূতিকাগার খ্যাত রংপুর, তারাগঞ্জ বদরগঞ্জ উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ।
জানা গেছে, ১৯৯৬ সালে প্রথম বার আওয়ামী সরকার গঠন হলে এ আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে নির্বাচিত হন প্রায়ত প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী, পরে তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকে অদ্যবধি এ আসনে থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ৫ বার ক্ষমতার বসলেও কোনো মন্ত্রিসভাতেই রংপুর-২ আসনের কোনো এমপিকে মন্ত্রিসভার সদস্য করা হয়নি।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণ দক্ষ মেধাবী রংপুর-২ আসনের দুই বারের সফল এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক কে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন সকল শ্রেণি পেশার মানুষ ও দুই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, বদরগঞ্জ তারাগঞ্জ উপজেলার মানুষ আশায় বুক বেঁধেছে। আমরা এইবার দৃঢ়ভাবে বিশ্বাস এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রী একটি আধুনিক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত বাংলাদেশ বিনির্মাণের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সৎ, যোগ্য এবং তরুণ দক্ষ মেধাবী নেতা হিসেবে ডিউক চৌধুরী এমপি কে মন্ত্রিসভায় সদস্য করবেন, নাম সুবিবেচনায় রেখে দক্ষতা প্রমাণের সুযোগ দেবেন।
এদিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি রংপুর-২ আসন। দুই উপজেলা আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা দাবী তুলেছেন বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের জনপ্রিয় এমপি ডিউক চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মমিন চৌধুরী’র সুযোগ্য সন্তানের পক্ষে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিউক চৌধুরী কে মন্ত্রী সভায় দেখতে চেয়ে রীতিমত ঝড় তুলছেন তারা।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ছয় দফা আন্দোলন, ৬৯ গণঅভ্যূত্থান, ৭০ নির্বাচন ৭১ এর মুক্তিযুদ্ধ সব খানেই ছিল এখানকার মানুষের জোরালো অংশগ্রহণ।
বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, উত্তর জনপদের জনগণের আস্থা বিশ্বাস ভালোবাসার নেতা কে আমারা মন্ত্রী হিসেবে দেখতে চাই। ডিউক চৌধুরী যত উন্নয়ন করেছেন বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনে এখন পর্ষন্ত পূর্বে যত এমপি এসেছেন এত উন্নয়ন হয়নি।
বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা পরিষদের সদস্য মমতাজ উদ্দিন জানান, এমপি ডিউক চৌধুরীর যোগ্য নেতৃত্বে দুই উপজেলা আওয়ামী লীগ সুরক্ষিত ও সুসংগঠিত তাকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
বদরগঞ্জ পৌর মেয়র উত্তম কুমার সাহ জানান, রংপুর-২ আসন থেকে এমপি ডিউক চৌধুরী মন্ত্রিসভায় ঠাঁই হওয়ার সাধারণ মানুষের যে বাসনা সেটি এক অর্থে আমাদের অধিকার। আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী সে বাসনার প্রতি সুবিচার করবেন।
বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপজেলাবাসীর প্রাণের দাবী মন্ত্রিসভায় রংপুর-২ আসনের যোগ্য নেতা ডিউক ভাই ও গণমানুষের আস্থার প্রতিক এমপি ডিউক চৌধুরী’কে মন্ত্রিসভায় যাওয়ার সুযোগ করে দিবেন।
বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশাহ লোহানী জানান, আমাদের কাছে একজন সৎ ও যোগ্য নেতা এমপি ডিউক চৌধুরী। আমরা তাকে মন্ত্রী সভায় দেখতে চাই।
তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লিটন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বর্তমান সরকার যে ধারবাহিক উন্নয়ন করেছে তার প্রতিদান সাধারণ মানুষ দিয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানাই, সাধারণ মানুষের আশা এবার এমপি ডিউক চৌধুরীকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হোক।
ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মেছের উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি একটাই আমরা এমপি ডিউক চৌধুরী কে মন্ত্রী সভায় দেখতে চাই।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস