1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এমপি আনার হত্যায় ঝিনাইদহে আ.লীগ নেতা আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪ ৬:০৩ am

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৬ জুন) রাত ৯টার দিকে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে ডিএমপি ডিবির একটি টিম।

সূত্রের দাবি, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম হোতা আমানউল্লাহ ওরফে শিমুল ভূইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনার অনেক তথ্য উপাত্ত তার কাছ থেকে পাওয়া যেতে পারে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি ডিবির একটা টিম ঢাকায় নিয়ে গেছে বলে শুনেছি। তবে কি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা আমার জানা নেই।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ