নতুন করে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। যা মোট কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশেরও বেশি। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে মার্ক জাকারবার্গের সংস্থার তরফে।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী চার মাস ধরে ধাপে ধাপে কর্মী ছাঁটাইপর্ব চলবে। জাকারবার্গ তার সংস্থার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেছেন, ‘আমরা আমাদের দলের বহর ১০ হাজার কমিয়ে আনার পাশাপাশি ৫ হাজার খালি পদে নিয়োগও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন জাকারবার্গ। চার মাসের মধ্যেই আবার নতুন করে ছাঁটাইয়ের ঘোষণা।
উল্লেখ্য, আমেরিকার ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই পৃথিবীর একাধিক দেশ থেকে বহু সংখ্যক কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। তার সপ্তাহদুয়েক পর থেকেই কর্মী ছাঁটাই শুরু করে মেটা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051