1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

এবার রমজানের তারাবিহ ও ইতেকাফ স্থগিত করল মিসর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ৫:৫৬ pm

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মিসরের মসজদিগুলোতে রমজানের তারাবিহ ও ইতেকাফ স্থগিত করেছে আওকাফ মন্ত্রণালয়। মিসরের ইতিহাসে তারাবিহ ও ইতেকাফ স্থগিতে এটিই প্রথম ঘটনা। মিসরের ধর্মীয় মন্ত্রণালয় দেশটির মসজিদে তারাবিহ ও ইতেকাফ আয়োজনে এ স্থগিতাদেশ জারি করে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাবাবিহ নামাজের জন্য মসজিদে জামায়েতের প্রয়োজন হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে মানুষের নিরাপত্তা বিষয়টি চিন্তা করেই জনসমাগম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মসজিদে তারাবিহ অনুষ্ঠিত হলে এ ভাইরাস অন্যের মাঝে মারাত্মকভাবে সংক্রিমত হবে।

করোনাভাইাসের প্রাদুর্ভাব না কমলে মসজিদগুলোতে তারাবিহ নামাজের জামাআত ও ইতেকাফ অনুষ্ঠিত হবে না বলেও জানায় মন্ত্রণালয়। কায়রোর নীতি নির্ধারণী মহল জনস্বার্থে কোভিড-১৯ এর কারণে মসজিদে তারাবিহ ও ইতেকাফ স্থগিত করেছে।

তারাবিহ নামাজ ও ইতেকাফ ছাড়াও মসজিদে ইফতারের আয়োজনেও থাকবে এ স্থগিতাদেশ।

তাছাড়া মিসরের আল-আজহার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেক্ট্রনিক ফতোয়া বোর্ড জানিয়েছে, ‘করোনোভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে যদি ডাক্তাররা দিনের বেলা করোনা সংক্রমিত কিংবা সংক্রমনের আশঙ্কায় থাকা রোজাদার ব্যক্তির মুখ ভিজিয়ে রাখার প্রয়োজনীয়তা মনে করেন, তবে রমজান মাসে তাদের জন্য রোজা ভাঙা ব্যাপারেও তারা মত দেন।

এদিকে সৌদি আরবের ইসলামিক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ জানান, দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদিতেও বন্ধ থাকবে রমজানের ধর্মীয় ইবাদত তারাবিহ।

উল্লেখ্য, মিসরের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫ জন। মারা গেছে ১৫৯ জন। আর বিশ্বব্যাপী করোনায় ১৮ লাখ ৬২ হাজার ৫৮৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ১৪ হাজার ৯৮২জন। সূত্র : এ্যারাবিক.আরটি.কম, ইউএম৭ডটকম।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ