1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার যৌনকর্মী হচ্ছেন অপু বিশ্বাস!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ৪:৪৪ pm

শুরুতে অনেক নাম শোনা গেলেও অবশেষে অপু বিশ্বাসকে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে চূড়ান্ত ভাবে ‘আশীর্বাদ’ এর অভিনেত্রী নিশ্চিত করলেন প্রযোজক জেনিফার ফেরদৌস।

এদিকে আরেকটি নতুন ছবিতে অপু বিশ্বাসকে দেখতে পাবেন তার ভক্তরা। জানা গেছে, ডিএ তায়েবের নতুন ছবির নাম ‘দেহ ঘড়ি’। আর এ ছবিতে তার নায়িকা থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইতোমধ্যেই ‘দেহ ঘড়ি’ ছবির ব্যাপারে অপুর সঙ্গে কথাবার্তা চূড়ান্তও হয়েছে।

ডিএ তায়েব বলেন, অপু বিশ্বাসের সঙ্গে সিনেমাটি করার বিষয়ে মৌখিকভাবে কথা হয়েছে। তিনি ছবিতে কাজ করতে আগ্রহী রয়েছেন। আগামি মাস থেকে আমরা শুটিংয়ে যেতে চাই। পরিচালক কে হবেন তাও শিগগিরই চূড়ান্ত করবো

অপু বিশ্বাস বলেন, ‘আমার পছন্দের একজন মানুষ বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান ভাই। কনসেপ্টটা তার, তিনি চাচ্ছিলেন আমি এই ছবিতে কাজ করি। তাই মৌখিকভাবে সিনেমাটি কাজ করার জন্য চূড়ান্ত হয়েছি। খুব শিগগিরেই এই ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হব।’

ছবির মূল গল্প যৌনপল্লির বাসিন্দা মারা গেলে তাদের জানাজা পড়ানো হয় না। দাফন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ওই এলাকায় অনেকে যাতায়াত করেন অনেকে। ছবিতে যৌনপল্লির সর্দার চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা এবং অপু বিশ্বাসকে দেখা যাবে যৌনকর্মীর চরিত্রে। মৃত্যুর পর তার মরদেহ দাফন নিয়ে নানা জটিলতার চিত্র তুলে ধরা হবে ‘দেহ ঘড়ি’ ছবিতে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ