সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেসবুকে কটূক্তির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটের (৩৫) বিরুদ্ধে এবার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) ডিপার্টমেন্টের সহকারী পরিচালক এবং কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
শনিবার সন্ধ্যার দিকে কাদের মির্জা অনুসারী ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল এ লিখিত অভিযোগ করেন।
সজলের লিখিত অভিযোগে বলা হয়েছে— ১৭ জুন রাত ১২টা ১০ মিনিটে জিয়াউর রহমান সম্রাট তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট (সম্রাট এসএফ) থেকে কুরুচিপূর্ণ আজবাজে উক্তি ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওবায়দুল কাদেরের দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান ক্ষুণ্ন করেন।
বিবাদী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক পদে কর্মরত থাকাবস্থায় সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। তার এমন আচরণে দলের ও নেতার সম্মান নষ্ট করায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নং-১০৫৩।
উল্লেখ্য, এর আগে ১৭ জুন রাত ১২টা ৮ মিনিটে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির অভিযোগে সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৪৮)।
তার পর শনিবার বেলা ২টায় কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহজিরহাট এলাকা থেকে তাকে আটক করে কবিরহাট থানা পুলিশ।
পরে বিকাল ৫টার দিকে নোবিপ্রবির কর্মকর্তা সম্রাটকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051