1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার নেপালের মাটিতে ভিশন রেফ্রিজারেটর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৬:২৬ pm

নেপালে ভিশন ব্র্যান্ডের রেফ্রিজারেটর রফতানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি ভিশন রেফ্রিজারেটরের তিনটি মডেলের প্রথম চালান পাঠানো হয়েছে দেশটিতে। এর মাধ্যমে ভিশন রেফ্রিজারেটরের বিদেশ যাত্রা শুরু হলো।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, ‘আকর্ষণীয় ডিজাইন ও গুণগত মানের কারণে খুব অল্প সময়ের মধ্যে ভিশন রেফ্রিজারেটর বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এরই ধারাবাহিকতায় আমরা নেপালে পণ্য পাঠানোর মাধ্যমে ভিশন রেফ্রিজারেটর রফতানি শুরু করলাম। নেপালে ইলেকট্রনিকস পণ্য বিশেষ করে রেফ্রিজারেটরের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা আশা করি, দেশের বাজারের মতো নেপালেও জনপ্রিয়তা পাবে ভিশন রেফ্রিজারেটর।’

তিনি জানান, শিগগিরই ভিশনের সিলিং ফ্যান, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্স নেপালে রফতানি শুরু হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ