দালালদের উপদ্রব বন্ধে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। বৃহস্পতিবার (১০ জুন) এ অভিযানের পরপরই হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে পাঁচ নারী দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে, হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ দালালকে এক মাসের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
আটক নারীরা হলেন- শাহনাজ আক্তার (৩১), তাসলিমা বেগম (৪০), তাসলিমা আক্তার (৩০), ইয়াসমিন আক্তার (৩০) ও সাথী আক্তার (৩০) ।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা পাঁচ নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি। তারা আমাদের হাসপাতালের কর্মচারী নন। তারা এই হাসপাতালে অবৈধভাবে ঢুকে রোগীদের হয়রানি ও বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমরা এসব অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, আমাদের অভিযান চলছে। আপনারা জানেন আজকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ২৪ জন দালালকে কারাদণ্ড দিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051