প্রতারণার মধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকিটিং এজেন্সি ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকম’-এর পরিচালক মো. রফিবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
তিনি বলেন, ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমের পরিচালক রফিবুল হাসানের বিরুদ্ধে গত ৩ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মো. মুসা মিয়া সাগর নামে ভুক্তভোগী এক ব্যক্তি উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।’
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান, ‘মামলায় আসামি হিসেবে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সিইও প্রদ্যোত বরণ চৌধুরী ও মো. রাকিবুল হাসান, পরিচালক (ফিন্যান্স) মো. আসাদুল ইসলাম, এম মিজানুর রহমান সোহেল, রাজ্জাকের বোন মোসা. নাসরিন সুলতানার নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।’
মামলার এজাহারে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসামিরা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয় বলেও জানান সিআইডির এ কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051