1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার চট্টগ্রাম বন্দরে জাহাজ কনটেইনারে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২ ১২:১৬ am

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে নোঙররত সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজে রক্ষিত আমদানি পণ্যবাহী একটি কনটেইনারে আগুন লেগেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এনসিটি-২ জেটিতে নোঙরত এমভি কোটা রাজিন নামে কনটেইনার জাহাজে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম এবং দু’টি কাণ্ডারি জাহাজের ফায়ার ফাইটিং সিস্টেম ব্যবহার করে ক্ষতি নিবারণ করা হয়।
বন্দর সূত্র জানিয়েছে, আমদানি করা মাছের খাবারের একটি কনটেইনারে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। বন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম ব্যবহার করে তা নিয়ন্ত্রণের পাশাপাশি গ্যান্ট্রিক্রেনের সাহায্যে কনটেইনারটি দ্রুত জাহাজ থেকে নামিয়ে নেয়া হয়। জাহাজটিতে ৪৩৫ বক্স কনটেইনার রয়েছে বলেও সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম বন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমদানি করা কনটেইনারটিতে মাছের খাবার (ফিশ ফিড) ছিল। কনটেইনারটিতে অনেক আগেই আগুন লাগে বলে আমাদের ধারণা। আস্তে আস্তে জ্বলতে জ্বলতে ধোঁয়া বের হওয়ার পর সেটি দৃশ্যমান হয়। দ্রুত কনটেইনারটি নামিয়ে নির্দিষ্ট ইয়ার্ডে নিয়ে খুলে নষ্ট হওয়া মাছের খাদ্য সরিয়ে নেয়া হয়েছে বলে তিনি জানান। কনটেইনারের অবস্থান জাহাজের অভ্যন্তরে বেশ নিচে ছিল জানিয়ে তিনি বলেন, বেশ ক’টি কনটেইনার সরিয়ে সেটি বের করতে হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ