করোনা ভাইরাসর সংক্রমণ প্রতিরোধে এবার খুলনা মহানগরীতেও আসা-যাওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ সোমবার (৬ এপ্রিল) রাতে এ ঘোষণা দিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান,
করোনা সংক্রমণ রোধে সোমবার রাত থেকে সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহনের গমনাগমন ব্যতীত অন্য সকল ব্যক্তিবর্গ ও যানবাহনের খুলনা মহানগরী এলাকা থেকে প্রস্থান ও মহানগরীতে আগমন বন্ধ থাকবে।
ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধের ব্যাপারে জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বর্ণিত সময় কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল নাগরিকের জন্য খুলনা মহানগরীতে এ ঘোষণা বলবৎ থাকবে। তিনি আরও জানান, খুলনা মহানগরীতে এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051