ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প হয়েছে। বুধবার সকাল ৭টা ৫৪ মিনিটে নদিয়াতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। দেশটির জাতীয় কম্পন কেন্দ্র জানিয়েছে, এদিন রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১।
ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে ১১০ কিমি দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। মাটি থেকে ১০ কিমি গভীরে ছিল এ কম্পনের উপকেন্দ্র।
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকেন লোকজন।
এর আগে সোমবার রাত ৩টা ৩৬ মিনিটে অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051