বাংলাদেশের অনেক তারকা অভিনেত্রী এরই মধ্যে কলকাতার সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার তাদের দলে যুক্ত হচ্ছেন দেশের মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সিনেমার নাম ‘সুনেত্রা সুন্দরম’। এটি নির্মাণ করবেন শিব রাম শর্মা আর এর গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।
জানা গেছে, আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সিনেমার গল্পটি হচ্ছে নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়ে। এতে আরও অভিনয় করবেন কলকাতার বরেণ্য অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের ফারজানা চুমকিসহ আরও অনেকে।
নাদিয়া বলেন, ‘ শুরু থেকেই আমি সব সময়ই একটু ভিন্ন গল্পে কাজ করতে চেয়েছি। সুনেত্রা সুন্দরমের ভাবনাটি আমার বেশ আলাদা মনে হয়েছে। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। এটি সামাজিক সচেতনতামূলক বিষয় শৌচাগার নিয়ে ছবিটি হতে যাচ্ছে’।
তিনি জানান, আগামী ২০ মার্চ এর শুটিংয়ে অংশ নেবেন নাদিয়া। আর শুটিং হবে চন্দননগর ও কলকাতার বিভিন্ন স্থানে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051