করোনায় আক্রান্ত হয়েছে সদ্য শাকিবের নায়িকা হিসেবে শুটিং শেষ করা অর্চিতা স্পর্শিয়া। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন। মাত্র ক'দিনের ব্যবধানে দেশীয় শোবিজের বেশ ক'জন তারকার আক্রান্তের খবর এল।
এর আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় অভিনেতা ও গায়ক তাহসান খান, পরিচালক মোস্তফা কামাল রাজ ও অভিনেত্রী তানজিন তিশা।
মামুন বলেন, ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তার শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।’
স্পর্শিয়া বলেন, ‘আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি।’
স্পর্শিয়া বর্তমানে মনোযোগী হয়েছেন সিনেমায়। গত বছর তার অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে। চলতি বছর তিনি আসছেন ‘নবাব এলএলবি’ সিনেমা নিয়ে। এখানে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। সেই সঙ্গে অনন্য মামুন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051