ঢাকাই ছবির জনপ্রিয় অভিনয়শিল্পী ডিপজল এবার নাম লেখাচ্ছেন ওয়েব সিরিজে। ভক্তদের জন্য জিম্মি নামে একটি সিরিজ নিয়ে আসছেন তিনি।
সিরিজটি ডিপজল নিজেই পরিচালনা করেবেন। এতে অভিনয়ও করবেন তিনি। সব মিলিয়ে ওয়েব সিরিজটি হবে সাত পর্বের।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, এখনো সিনেমা ঘিরেই তার সব চিন্তাভাবনা। এ কারণে যুগের সঙ্গে তাল মিলিয়ে ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন তিনি।
গণমাধ্যমে ডিপজল বলেন, চলচ্চিত্রের মানুষ আমি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু নিয়ে তেমন ভাবি না। প্রযুক্তিকে অস্বীকার করা যায় না। দর্শকরা নিত্য নতুন বিষয় দেখতে চায়। সে জন্য চিন্তা করলাম সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি। সবাই যেহেতু ওটিটি কন্টেন্ট বেশি পছন্দ করছে তাই ওয়েব ফিল্ম ও সিরিজ নিয়ে পরিকল্পনা নিয়েছি। সিরিজটি দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডিপজলের প্রযোজনায় এই ওয়েব সিরিজটিতে অভিনয় করবেন দেশের নামকরা অভিনয় শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন শহিদুজ্জামান সেলিম, মানতাশা মিম, মাসুম বাশার ও মিলি বাশারের মতো তারকারা। জিম্মি ওয়েব সিরিজটিতে অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার সবই পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051