1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
পহেলা বৈশাখে উদ্বোধন

এবারের বাণিজ্য মেলা পূর্বাচলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ৯:২৯ pm

এবারের বাণিজ্য মেলা শেরেবাংলা নগরে নয়, পূর্বাচলে মেলার নিজস্ব ও স্থায়ী স্থাপনায় অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের মতো ইংরেজি বছরের প্রথম দিনের বদলে মেলার উদ্বোধন হবে পহেলা বৈশাখে। অর্থাৎ ২০২১ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে ১৪ এপ্রিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এই মেলা উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ২৫তম বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ২০২১ সালের ২৬তম বাণিজ্য মেলা পূর্বাচলে নতুন শহরে বাস্তবায়নাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে (বিসিএফইসি) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষায় নানা জটিলতা কাটিয়ে করোনা সমস্যা মোকাবিলা করে সেখানেই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। অক্টোবরের মধ্যে মেলা স্থাপনা হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তা কতটুকু সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ