নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও ফাইনালে নেপালকে হারিয়েছে, তবে স্কোর ছিল ২-১ গোলের। আগেই মেয়েরা বলেছিল, চ্যাম্পিয়ন হলে আগের মতো ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে চায় তারা। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী ভাবছে?
ম্যাচশেষে বাফুফে নতুন সভাপতি তাবিথ আউয়াল চেষ্টার কথা শুনিয়েছেন।
ঘণ্টাখানেক যেতে না যেতেই মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব নিশ্চিত করেছেন, ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করবেন মেয়েরা। দুপুরের আগেই বিআরটিসির একটি বাস ব্যান্ডিং করা হবে।
নতুন সভাপতি হয়ে বাফুফেতে এসেছেন তাবিথ আউয়াল। তিনি দক্ষিণ কোরিয়াতে এএফসির অনুষ্ঠানে আছেন।
তবে তাবিথ তার ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’
আরো লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের।
গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েরা ছাদখোলা বাসে সংবর্ধনা পান সাবিনারা। এই ম্যাচের আগেও সেই ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দিয়েছিলেন সানজিদা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051