জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে, সারাদেশে ছড়িয়ে থাকা প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী স্বতন্ত্রএবতেদায়ী মাদরাসা শিক্ষকদের প্রাপ্য অনুদান দ্রুত প্রদানের দাবী জানিয়েছেন। নেতৃদ্বয় বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতীয়ভাবে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদেরকে উপযুক্ত মূল্যায়ন করা হচ্ছে না।
সরকার মাত্র ১৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ মাস পরপর নামমাত্র অনুদান দিয়ে থাকে। এরমধ্যে সকল শিক্ষক সেই সুবিধা পান না। তারপরও তারা সেবা প্রদান থেকে বিরত নেই। এতকিছুর পরও ত্রৈমাসিক যে অনুদান সেটাও সময়মতো প্রদান করা হচ্ছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, এরই মধ্যে সরকার আরও ৪০১৯ টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার তালিকা গ্রহণ এবং অনুদান প্রদানের ঘোষণা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
তাহলে হাজার হাজার শিক্ষক এবং তাদের পরিবার কিভাবে জীবনযাপন করছেন তা কি যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখেছেন? অত:এব আমাদের জোর দাবি হল, অনতিবিলম্ব প্রাথমিক শিক্ষা বিস্তারে অবদান রাখা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন এবং বোনাস এর অনুদানের চেক ছাড়ের আহবান জানান
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051