দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০২১-২৩ মেয়াদের কমিটি গঠন হয়েছে।
এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খান রাজ।
এম.এ রাজ্জাক খান এফবিসিসিআই'র গত কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিসিআই-এর পরিচালক, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাচারার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য।
এম.এ রাজ্জাক খান একজন তরুণ উদ্যোক্তা হিসেবে মিনিস্টার গ্রুপকে নিয়ে দেশ ও মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051