1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এনজিও কর্মকর্তার আত্মহত্যা

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১০:২৩ pm

নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে জি এম হোসেন ওরফে জেমস (৩০) নামে এক এনজিও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২ টায় এটি ঘটেছে শহরের কাজীহাট এলাকায়। নিহতের বাসা মশাউরা কুষ্টিয়া দৌলতপুরে। সে সৈয়দপুরে কাজীহাট এলাাকায় ভাড়া বাসায় থাকতেন।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরন করে। নিহতের বড় ভাই জানান, দুই মাস পুর্বে কুষ্ঠিয়ার একই এলাকার এক মেয়ের সাথে তার বিয়ে হয়। সৈয়দপুরে একটি এনজিওতে সে চাকুরী করায় এখানে পারভেজ সরকার নামে একজনের বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার স্ত্রীকেও এ বাসায় নিয়ে এসেছিল। কিন্তু স্ত্রী কেন যেন তার কাছ থেকে নিজ বাসায় চলে যায়।

তারপর আমরা জানতে পারি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভাড়া বাসার আশপাশের লোকজন জানান,দুই মাস হল ওই ভদ্রলোক এখানে বাসা ভাড়া করে থাকতেন। মধ্যখানে তার স্ত্রীকেও এখানে নিয়ে এসেছিল। স্ত্রী কয়েকদিন তার সাথে ছিলেন। এরপর তাদের মধ্যে ঝগড়া বাঁধে। রাগ হয়ে স্ত্রী চলে যায় বাবার বাসায়। রাতে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাসার মালিক পারভেজ সরকার জানান, ছেলেটি বেশ ভাল ছিল। কেন যে আত্মহত্যা করলো তা রহস্যময়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ