যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ দেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না। এদেশে ধর্মান্ধদের কোনদিনও জায়গা হবে না।
শুক্রবার সকালে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, শেখ মনির শূন্যতা পূরণ হবার নয়।
এদিন প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও পরে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051