ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৮৭টি স্থাপনা পরিদর্শন করে ৭টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া গেছে। এতে ৭টি মামলা দায়ের ও ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৭ম দিনের চিরুনি অভিযানে এসকল মামলা ও জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসি'র ৩টি ভ্রাম্যমাণ আদালত গতকাল অঞ্চল-১ এ ১৬ নং ওয়ার্ডের কলাবাগান এলাকা, অঞ্চল-২ এ ৫ নং ওয়ার্ডের রাজারবাগ ও সবুজবাগ এলাকা এবং অঞ্চল-৩ এ হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩২টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় বিধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৪টি মামলা দায়ের করেন ও ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে ৪টি স্থাপনায় মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৪টি স্থাপনার মালিকদেরকে সতর্ক করা।
অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৫টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও ১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়। এ সময় ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪০টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং ৮টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পায়। এ সময় ২টি মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১৩ স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন। (আগামী মঙ্গলবার যথারীতি ভ্রাম্যমাণ আদালত ৩টি অভিযান পরিচালনা করবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051