ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের তুখোর মেধাবী শিক্ষক মোঃ হামিদ উল্লাহ পারভেজ (ইংরেজি) শিক্ষক বাতায়ন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এটুআই কর্তৃক উপজেলার প্রথম শিক্ষক হিসেবে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে করোনাকালীন সময়ে ১০০ টি অনলাইন ক্লাস নেওয়ায় উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি।
জানা গেছে, মোঃ হামিদ উল্লাহ পারভেজ ৩৪তম বিসিএস ননক্যাডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগের পর স্কুলটিতে অভূতপূর্ব পরিবর্তন সাধন করে প্রধান শিক্ষক সহ সকলের মন জয় করেছেন।
মোঃ হামিদ উল্লাহ পারভেজ এ প্রসঙ্গে ভিন্নবার্তা ডটকমকে বলেন, অবশেষে কঠোর পরিশ্রম ও চেষ্টার পর শিক্ষকতা পেশায় একটি সাফল্য অর্জন করতে পেরেছি। শিক্ষক বাতায়ন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এটুআই কর্তৃক উপজেলার প্রথম শিক্ষক হিসেবে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছি।
এ প্রাপ্তির জন্য তিনি প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ’র কাছে কতজ্ঞতা প্রকাশ করেন। এরপর ধন্যবাদ জানান, বরিশাল বিভাগের শিক্ষকতার বাতিঘর সকলের শ্রদ্ধাভাজন আবদুর রহিম স্যারকে। এছাড়াও তিনি নিজ কর্মস্থলের (বিদ্যালয়) প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভোলা জেলা শিক্ষা অফিস ও গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি, সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। সবার সাথে মিলেমিশে কাজ করার অঙ্গিকারও ব্যক্ত করেন এই শিক্ষক।
প্রিয় প্লাটফর্ম a2i ও শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মোঃ হামিদ উল্লাহ পারভেজ বলেন, আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সহধর্মিণীকে। আমি রাত জেগে কন্টেন্ট রেডি করেছি, অনলাইন ক্লাস রেকর্ড করেছি। সেও আমার সাথে জেগে ছিল, আমাকে উৎসাহ দিয়েছে। তিনি বলেন, মাসের পর মাস পরিশ্রম করে আজ আমি পরিশ্রমের ফল পেয়েছি। আমার এই অর্জন আমাকে আরও কাজ করার উৎসাহ দিবে। দেশের জন্য, শিক্ষকদের জন্য ও শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051