1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এখনও  সময় আছে খাল পাড়ে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১ ৬:০৫ pm

এখনও  সময় আছে খাল পাড়ে থাকা অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিন। না হয় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। বুধবার রূপনগর খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে  তিন একথা বলেন।

তিনি বলেন, রূপনগর আবাসিক এলাকা থেকে রূপনগর খাল দিয়ে সাংবাদিকদেরকে নিয়ে নৌকায় তুরাগ নদীতে যেতে চাই। এর আগে তিনি ডিএনসিসি কর্তৃক পরিষ্কার করা রূপনগর খাল পাড় দিয়ে হেঁটে প্রায় এক কিলোমিটার হেঁটে পরিদর্শন করেন। পরে রূপনগর আবাসিক এলাকার একটি সড়কের উপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ ক্রিকেট খেলেন। পরে রূপনগর খালের পাড়ে একটি আম গাছের চারা রোপণ করেন।

আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রূপনগর খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে ১৫ দিনে খালটি পরিষ্কার করা হয়। এটি প্রায় দুই কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশেপাশের অংশ সুন্দর করা। খালের পাড়ে প্রাথমিকভাবে গাছ লাগানো হবে। এরপর সাইকেল লেন তৈরি করা হবে। এই খালের সঙ্গে তুরাগ নদীর সংযোগ করা হবে।

খাল পাড়ে থাকা সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। অন্যথায় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী মার্চ থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স অনলাইনে বাসায় বসেই দেওয়া যাবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শন শেষে মেয়র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন। বি আরটিসি চেয়ারম্যান মোঃ এহছানে এলাহী, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ