চলতি বছরের ৩০ জুন থেকে বার্সেলোনায় মেসি অধ্যায়ের অবসান ঘটে। আর্থিক সংকটের পাশাপাশি কিছু অভ্যন্তরীণ কারণে ক্লাবের ইতিহাস সেরা ফুটবলারের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয় কাতালানদের।
আজ (৮ আগস্ট) ফরাসি ক্লাব পিএসজির হয়ে প্রায় চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বসেরা এ ফুবটলার। এতকিছুর পরেও বার্সেলোনার অফিশিয়াল স্টোরে এখনও মেসির জার্সি বিক্রি হচ্ছে।
কয়েক ঘণ্টা আগেও দেখা গেছে বার্সেলোনা স্টেডিয়াম ক্যাম্প ন্যু থেকে লিওনেল মেসির ছবি সরিয়ে নেয়া হচ্ছে। যদিও আর্জেন্টাইন এ তারকা বর্তমানে পিএসজি ফুটবলার তবুও কাতালান সমর্থকরা এখনও ক্যাম্প ন্যু’য়ে আসছে মেসির জার্সি কেনার জন্য।
বার্সেলোনার হয়ে এ ক্লাব লিজেন্ড ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল ও ৩০৫ অ্যাসিস্ট করেন। এছাড়া যাওয়ার আগে ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051