1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক রাতে দুই বাড়িতে ডাকাতি, একই পরিবারের ৩ জন আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৩:২৮ pm

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলার সদর পৌরসভার মানিকনগর গ্রামে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে হাবিবুর রহমান (৩২) ও তার মা জায়েদাকে ( ৬৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে ১২ থেকে ১৫ জনের হাফপ্যান্ট পরিহিত ডাকাতদল মানিকনগর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওই গৃহকর্তা বাধা দিলে ডাকাতরা তাকে ও তার মা জায়েদাকে কুপিয়ে আহত করে। পরে হাবিবুরের ভাই নবী হোসেনের ঘরে ঢুকে আধা ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাধা দেয়ায় নবীকেও পিটিয়ে আহত করে। যাওয়ার পথে ডাকাতদল পাশের বাড়ির বকুলের স্ত্রী রুশিয়ার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিলে ডাক্তার তাদের দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ