এক মাস বন্ধের পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আবারো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। শনিবার ভারতীয় আলুবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। প্রথম দিনে ভারতীয় ৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক কবির হোসেন বাবু বলেন, আমরা ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করেছিলাম। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় এক মাস আলু আমদানি বন্ধ রাখি। বর্তমানে দেশি আলুর বাজার একটু বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আবারও আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে আমরা ৬৯ মেট্রিন টন আলু আমদানি করেছি।
হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি ইউসুফ আলী বলেন, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত মাসের ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পায়। এরপর ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানিকারকরা। মাত্র ৪ দিন (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত আলু আমদানি হয়। এরপর আর কোনো আলু আমদানি হয়নি এই বন্দর দিয়ে। আবার ৫৬ জন আমদানিকারক ১৩৮০ মেট্রিক টন আলুর আমদানির অনুমতি পেয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051