বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘর সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ও গৃহকর্তার মৃত্যু হয়েছে। উপজেলার বড়গুনী গ্রামে শনিবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন- চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহকর্তা আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।
স্থানীয়রা জানান, আসাদ শেখের বাড়িতে রান্নাঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন ওই মিস্ত্রি ও গৃহকর্তা। ওই কাজের প্রয়োজনে চালার ওপরে থেকে একই ঘরের একটি বাল্ব খোলার চেষ্টা করেন মিস্ত্রি। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা তাদেরকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক অপূর্ব কুমার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের কাছে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051