1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
অপহরণ করে মুক্তিপণ আদায়

এক বছর পর নারীসহ গ্রেপ্তার ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৫ am

গাজীপুরের একটি কারখানার ম্যানেজোরকে এক বছর আগে অপহরণ করে পরিবারের কাছ থেকে বিকাশে টাকা আদায়ে জড়িত থাকায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার সকালে তাদের জেলার শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুরের লোহাগাছ এলাকার সরকার তাজুদ্দিন সরকারের ছেলে আশ্রাফুল সরকার (২৯) ও  শ্রীপুর দক্ষিণ পাড়ার মারকাজ মসজিদ সড়কের মৃত জামাল উদ্দিনের মেয়ে আসমা আক্তার উর্মী (৩১)।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গত বছরের ১৯ অক্টোবর রাতে ঢাকা থেকে প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানে ঢাকা হতে গাজীপুরের ভবানীপুর এলাকার এসএ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় যাচ্ছিলেন ম্যানেজার রফিকুজ্জামান খান (৪৩) ভাবানীপুরের ভৌরাঘাটা এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশায় করে এসে অজ্ঞাত ৫ ব্যক্তি ম্যানেজারকে ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি পুরাতন ঘরে আটকে রেখে বিভিন্নভাবে অত্যাচার করে রফিকুজ্জামানের স্ত্রীর কাছে মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

স্বামীকে বাঁচাতে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ৩০ হাজার ৬০০ পাঠায়। টাকা পাঠানোর পর অপহরণকারীরা রফিকুজ্জামানের মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা রেখে ছেড়ে দেয়। এ ঘটনায় তিনি পরদিন জয়দেবপুর থানায় মামলা করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে আলোচিত ও চাঞ্চল্যকর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তের এক পর্যায়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হলে অপহরণ ও মুক্তিপণে জড়িত থাকার কথা স্বীকার করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ