সিলেটের ওসমানীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।রোববার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার দয়ামীর সানাউল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলার কামরুল ইসলাম (৬০) ও খুলনার সোনাডাঙ্গার ইদ্রিছ আলী (৪২)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, সকাল পৌনে ৬টার দিকে দয়ামীর সানাউল্লাহ এলাকার সড়কে একটি ট্রাক দাঁড়িনো ছিল। এ সময় ওই ট্রাকের সামনে দুজন দাঁড়িয়ে গল্প করছিলেন।
এতে পেছন থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051