বিশ্বকাপে প্রথমবার নাম লেখানো উজবেকিস্তানকে প্রথমার্ধে একটি গোল দিয়েছে কলম্বিয়া। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিত গেছে লাতিনের দলটি।
বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকো আজতেকা স্টেডিয়ামে ৩৯ মিনিটে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন দানিয়েল মুনোজ।
লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়েছেন দানিয়েল মুনোজ।
গোল মাত্র একটি হলেও প্রথমার্ধের পুরোটা সময় দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের।
কলম্বিয়া ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও কোনো শটই নিতে পারেনি উজবেকিস্তান। এতেই স্পষ্ট যে, কতটা দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051