একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী মনসুর উল করিম চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আজ সোমবার দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
মনসুর উল করিম ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেন।
সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রেখেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন। দেশের চিত্রশিল্পের অনন্য অগ্রযাত্রায় তার ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে।
পরিবারের সদস্যরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051