1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

একাধিক প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১ ৭:২৫ pm

একজন ব্যক্তির একাধিক প্রকল্পের পরিচালক (পিডি) হওয়ার বিষয়টি আর সহ্য করা হবে না। যারা একাধিক প্রকল্পের পিডির দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সংশ্লিষ্টরা বলছেন, একজন পিডি একাধিক প্রকল্পের দায়িত্বে থাকলে কাজ যথাসময়ে ও যথাযথভাবে করা তার পক্ষে সম্ভব হয় না। ফলে প্রকল্পের সময় ও খরচ বেড়ে যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই যে পিডি নিয়োগ, একই ব্যক্তি একাধিক প্রকল্প নিয়ে বসে থাকেন এবং ঢাকায় বসে থাকেন, এটা গ্রহণযোগ্য নয়। তিনি (প্রধানমন্ত্রী) আবার হুঁশিয়ারি দিয়েছেন যে, এটা সহ্য করবেন না। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের বলেছেন, যথাযথ আইনি ব্যবস্থা নেন। সরকারের বিধিবিধানেই আছে। তিনি বলেছেন, এটা যেন আর না হয়।

মহাপরিকল্পনা করে সেতু তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তার (প্রধানমন্ত্রী) বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাদেশে আমরা পথে-ঘাটে সেতু বানাচ্ছি। তিনি (প্রধানমন্ত্রী) বললেন যে, আপনাদের থাকতে হবে মাস্টার প্ল্যানে। কোন নদীতে কোথায় কোন জায়গায় সেতু হবে, আপনারা এত বড় বড় বিভাগ আছেন, আপনারা মাস্টার প্ল্যান তৈরি করেন। তারপর সে অনুযায়ী কাজ করেন। অন দ্য স্পট ডিসিশন না নিয়ে মাস্টার প্ল্যান থেকে নেন। এটা আমাদের সবার নজরে রাখতে হবে।

তিনি বলেন, ‘সাইট সিলেকশনে সাবধানতা অবলম্বন করতে হবে। পক্ষপাতিত্বমূলক বা কাউকে ফেভার (সুবিধা দেয়া) করে নির্বাচন করা যাবে না। জনগণের প্রয়োজনে নির্মাণ করতে হবে। একাধিক, অহেতুক সেতু বানিয়ে নদীরপ্রবাহ যেন বাধাগ্রস্ত না করে। শি ইজ ভেরি ওরিড (প্রধানমন্ত্রী খুবই উদ্বিগ্ন) এই জিনিসটা নিয়ে। তিনি প্রায়ই এ কথা বলেন।

সেতু নির্মাণে স্থানীয় সরকার, সড়ক ও জনপথ বা সংশ্লিষ্ট অন্যদের এ বিষয়টা নজরে রাখার পরামর্শ দেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘সেতু নির্মাণ করে নৌপথে চলাচলে বাধাগ্রস্ত না করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, পানির ব্যবহারে আমরা যেন আরও সচেতন হই। তিনি আমাদের বলেছেন, মানুষকে মোটিভেট করেন। বোঝান। পানিটা যেন আমরা অপচয় না করি।

তথ্য মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয়, ওয়াসাকে এ বিষয়ে প্রচার চালানোর অনুরোধ জানান পরিকল্পনামন্ত্রী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ