
আজ বিজয় দিবসে কামারপুকুর স্টুডেন্ট ক্লাবের ত্রি-বাষিক সম্মেলন ও সাধারণ সভায় গোপন ভোট ও মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । সকাল ১১টায় ক্লাবের আহবায়ক একরামুলের সভাপতিত্বে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ও ক্লাবের মৃত উপদেষ্টা ও সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের উপদেষ্টা সদস্য ও আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও.আফজাল বিন নাজির।
সভা শেষে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন শুরু হলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তি থাকায় গোপন ভোটের ব্যবস্থা করা হয়। পরে সভাপতি পদে একজন প্রার্থীতা প্রত্যাহার করলে বিনা ভোটে সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন হিরো ও হাসানুল হকের মধ্য গোপনে ভোটাভুটি হয়। পরে হাসানুল হককে ২ ভোটে পরাজিত করেন জয়নাল আবেদীন হিরো। নির্বাচিতরা হলেন- সভাপতি একরামুল হক, সহ-সভাপতি শরিফুল ইসলাম, জামিরুল ইসলাম, ইকবাল হোসেন বিপু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হিরো, সহ-সম্পাদক এনামুল হক, দুলাল হোসেন, কোষাধ্যক্ষ
আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসানুল হক, প্রকাশনা ও প্রচার সম্পাদক শ্রী সতেন্দ্রনাথ সরকার, দপ্তর সম্পাদক রববেল আলী, সমাজ কল্যাণ সম্পাদক এমদাদুল হক, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী পিযুষ চন্দ্র সরকার, কার্যকরী সদস্য গোলজার হোসেন, হাফিজুর রহমান ও মিজানুর রহমান ।
উল্লেখ যে ১৯৮৭ ইং সনে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় । ক্লাবটি জন্ম থেকেই বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে। সেই সাথে অন্যায়ায়ের প্রতিবাদ করে আসছে। নবগঠিত কমিটি তাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস