1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
করোনায় বিপর্যস্ত ভারত

একদিনে শনাক্ত ৭৩ হাজার ২৭২ জন, মৃত্যু ৯২৬ জনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ১২:২৩ pm

করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯২৬ জন মারা গেছেন।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন।
শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৩ হাজার ২৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৯ হাজার ৭৩২ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ১২০ জন, কর্ণাটকে ৯ হাজার ৭৮৯ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ২৯৩ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ১৫৯ জন, দিল্লিতে ৫ হাজার ৬৯২ জন এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ৫০১ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ