গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১০ লাখ ৮৭ হাজার ৪০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৬৩৩ জন।
শনিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৮ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন।
ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ২২৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৯৯ হাজার ২৭৬ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ৩২ লাখ ৪১ হাজার ১৭৩ জন।
গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। শুক্রবারও অন্যান্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর কোভিডজনিত অসুস্থতায় এ দিনও সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪০৪ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৩৮ জনে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051